Friday, 30 September 2016

ইরফানসামনে জটিলতা


ইরফান বলিউড জয় করেছেন আরও আগে। হলিউডেও প্রমাণিত হয়েছে তাঁর মেধা। কাজ করেছেন বাংলাদেশের ছবির জন্যও। চারদিকে যখন জয়জয়কার তখন জটিলতা থেকে মুক্তি মেলেনি তাঁর ছবির। শুক্রবার পর্দায় ওঠার কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে ইরফানের ছবি ‘মাদারি’র মুক্তি। অমিতাভের নতুন ছবি ‘টিইথ্রিএন’ শুক্রবার মুক্তি পাবে।‘পিকু’ ও ‘তলোয়ার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে বলিউড দর্শকদের...বিস্তারিত

দিপির সঙ্গে ভিনডিজেলের নতুন ছবি

দিপিকা পাডুকোনের সঙ্গে হলিউডের তারকা ভিন ডিজেলের আরেকটি নতুন ছবি সাড়া ফেলেছ গনমাধ্যমে ।
বলিউডের সংবাদ আর গসিপের নিয়ে করা পিংকভ্যালি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে হলিউড তারকা ভিন ডিজেলের মতো একজনকে জড়িয়ে ধরে দিপিকার একটি স্থিরচিত্র নিয়ে হৈচৈ পড়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ছেলেটার মুখ অন্যদিকে ছিলো বলে অনুমানের মধ্যে ছিলো ব্যাপারটা।
তবে এবার ক্যামেরার মুখোমুখি হলেন দু’জন। শোনা যাচ্ছে, ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন কিস্তিতে দেখা যাবে তাদেরকে। এর নাম রাখা হয়েছে ‘ট্রিপল এক্স- দ্য রিটার্ন অব জান্ডার কেইজ’। চলতি মাসেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।
এ বছরে টানা দুটি হিট ছবি (পিকু, তামাশা) উপহার দিয়েছেন দীপিকা। এবার হলিউডের দিকে পা বাড়াচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। সব ঠিক থাকলে ‘ট্রিপল এক্স- জ্যান্ডার কেজ রিটার্নস’ই হতে যাচ্ছে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর প্রথম আন্তর্জাতিক ছবি।

কান উত্সবের বাণিজ্যিক প্রদর্শনীতে এবার আয়নাবাজি

ব৬৯তম কান চলচ্চিত্র উত্সবে বাণিজ্যিক এপ্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত প্রথম ছবি ‘আয়নাবাজি’। আগামী ১৭ মে সন্ধ্যা ৬টায় গ্রে ওয়ান হলে এটি প্রদর্শন হবে। ছবিটির বাণিজ্যিক এ প্রদর্শনী সম্পর্কে কথা হয় অমিতাভ রেজার সঙ্গে। তিনি বলেন, ‘একটি ছবি বানানোর পর তা যেভাবে আমাদের দেশের ডিস্ট্রিবিউটরদের সামনে উপস্থাপন করা হয়, ঠিক সেভাবেই কান চলচ্চিত্র উত্সবের একটি বিভাগ রয়েছে। যেখানে পৃথিবীর যেকোনো নির্মাতা, প্রযোজক তাদের নির্মিত ছবি কিংবা অন্যকিছু প্রদর্শন করতে পারেন। মূলত নির্দিষ্ট কিছু অর্থমূল্যে নাম নিবন্ধন করে যেকোনো ছবি এখানে প্রদর্শন করা সম্ভব।’
এদিকে শুধু কান নয়, পৃথিবীর আরো গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্র উত্সবেও আয়নাবাজি পাঠানোর কথা জানিয়েছেন এ নির্মাতা। যদিও ছবি প্রদর্শনী নিয়েই বসে থাকছেন না এ নির্মাতা। ছবিটির সাউন্ডসহ কিছু কাজে আরো বেশি সূক্ষ্মতা আনার জন্য ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখনো কিছু কাজ বাকি আছে। আশা করি, এ মাসের শেষ নাগাদ সবকিছু শেষ করে আয়নাবাজিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারব।’ আয়নাবাজি ছবিটি একটি শহরের গল্প। যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, শিশুরা দল বেঁধে নাটক শিখতে যায়। মধ্যবিত্ত জীবনের কিছু ঘটনাপ্রবাহই এ ছবির মূল বিষয়বস্তু।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উত্সবের বাণিজ্যিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য এরই মধ্যে নাম নিবন্ধন করেছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’। ছবিটি একই দিন কান চলচ্চিত্র উত্সবের প্রধান ভবন প্যালেস দু ফেস্টিভ্যালের প্যালেস আইয়ে প্রদর্শন হবে।

Thursday, 29 September 2016

Shah Ruk khan new look in raees

"Shah Rukh is very supportive and so are my kids. They do come to the store and want to look at every piece what I have designed, what I am doing and they are very involved," Gauri said at the launch of her new collection of saris titled Cocktails and Dreams for Satya Paul Click there Images http://filesrightnow.com/file/059Tc2

উপস্থাপক বাপ্পী!



চলচ্চিত্রে অভিনয় করছেন বেশ কয়েক বছর ধরেই। সিনেমার পর্দায় বাঘা বাঘা ভিলেনকে কুপোকাত করেন এক নিমেষে। নায়িকার সঙ্গে তাঁর রসায়নও বেশ উপভোগ করেন দর্শক। কিন্তু বিশাল মঞ্চে উপস্থাপনা। সেটা কখনোই করেননি ঢাকাই ছবির অভিনেতা বাপ্পী। গতকাল চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য কাজটিই করতে হয়েছে তাঁকে। উপস্থাপনা করতে মঞ্চে এসেই খানিকটা ভড়কেই গিয়েছিলেন হয়তো। কিন্তু খানিকবাদেই সামলে নেন নিজেকে। মঞ্চে দর্শকদের উদ্দেশে বাপ্পী বলেন,
আমি আজ কক্সবাজার থেকে এসেছি। আজ এফডিসিতে ঢুকেই মনটা ভরে গেছে। চারদিকে এত আলো। আমার ওয়া এফডিসিটা যেন এমন আলোকিতই থাকে।
পরে বাপ্পীর ঘোষণার মাধ্যমে মঞ্চে আসেন সংগীতশিল্পী টিনা মুশতারী। তিনি গেয়ে শোনানপ্রেম করব তোমার সঙ্গেছবির একটি গান। তবে বাপ্পীর আগে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমন, নিরব, জাহিদ হাসান, আফজাল শরীফ, মোহাম্মদ হোসেন জেমী। চলচ্চিত্র দিবস উপলক্ষে গতকাল রাতে এফডিসির নম্বর ফ্লোরে আয়োজন করা হয়েছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় রাত আটটার দিকে। এতে নৃত্য পরিবেশন করেন ইমন-তমা মির্জা, নিরব-শিরিন শীলা, আসিফ অমৃতা। গান পরিবেশন কর দিনাত জাহান, বেলাল খান, আহমেদ হুমায়ূন, লেমিস, ইলিয়াস হোসেন প্রমুখ। ছাড়াঢাকা শহর আইস্যা আমার আশা ফুরাইছেগানের সঙ্গে নাচ পরিবেশন করেন অঞ্চনা আজিজ রেজা

পাক শিল্পী ইস্যুতে রাজ ঠাকুরকে ফোন সালমান খানের




উরি পরবর্তী ভারত-পাক সম্পর্কের প্রভাব বলিউডেও পড়েছে৷ পাকিস্তানের শিল্পীদের দেশ ছাড়ার ফতোয়া জারি করেছিল রাজ ঠাকুরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) শোনা গিয়েছিল, ফতোয়ার জেরে নাকি নিজ দেশে ফিরতে শুরু করেছিলেন ফওয়াদ মাহিরা খানরা৷ এদিকে প্রযোজকদের মাথায় হাত৷ ফওয়াদ-মাহিরাদের সিনেমায় যে কোটি কোটি টাকা লগ্নি হয়ে রয়েছে৷ তার কী হবে? ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ফওয়াদ, আর মাহিরারইস’- কিং খানের বিপরীতে রয়েছেন৷ পাক শিল্পীদের নিয়ে দ্বিধাবিভক্ত বি-টাউনে অবতীর্ণ হয়েছেন স্বয়ংসুলতানসালমান খান এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সালমান নাকি নিজে রাজ ঠাকরেকে ফোন করেছিলেন৷ ফোনে শান্তিপূর্ণভাবেঅ্যায় দিল হ্যায় মুশকিলরইস’-এর মুক্তির আর্জি জানিয়েছেন তিনি৷ নিজে এই দুই সিনেমার অংশ না হলেও বলিউডের লাভের কথা চিন্তা করেই ভাইজান এই সুপরিশ করেছেন বলে জানা গিয়েছে৷ পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নবাব সাইফ আলি খানও৷ তাঁর মতে, বি-টাউন সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত৷ আর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সরকারেরই আছে৷

বলিউড সং চার্ট




১. অ্যায় দিল হ্যায় মুসকিল  (অ্যায় দিল হ্যায় মুশকিল) আরিজিত সিং
২. টুটা জো কাভি তারা (এ ফ্লাইং জেট) আতিফ আসলাম ও সুমোধ কর্ম
৩. তেরে সাং ইয়ারা (রুস্তম) আতিফ আসলাম
৪. কালা চশমা (বারবার দেখো) অমর অরশী, বাদশাহ ও নেহা কাক্কর
৫. বুলেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল) অমিত মিশ্র ও শিল্পা রায়।