ব৬৯তম কান চলচ্চিত্র উত্সবে বাণিজ্যিক এপ্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত প্রথম ছবি ‘আয়নাবাজি’। আগামী ১৭ মে সন্ধ্যা ৬টায় গ্রে ওয়ান হলে এটি প্রদর্শন হবে। ছবিটির বাণিজ্যিক এ প্রদর্শনী সম্পর্কে কথা হয় অমিতাভ রেজার সঙ্গে। তিনি বলেন, ‘একটি ছবি বানানোর পর তা যেভাবে আমাদের দেশের ডিস্ট্রিবিউটরদের সামনে উপস্থাপন করা হয়, ঠিক সেভাবেই কান চলচ্চিত্র উত্সবের একটি বিভাগ রয়েছে। যেখানে পৃথিবীর যেকোনো নির্মাতা, প্রযোজক তাদের নির্মিত ছবি কিংবা অন্যকিছু প্রদর্শন করতে পারেন। মূলত নির্দিষ্ট কিছু অর্থমূল্যে নাম নিবন্ধন করে যেকোনো ছবি এখানে প্রদর্শন করা সম্ভব।’
এদিকে শুধু কান নয়, পৃথিবীর আরো গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্র উত্সবেও আয়নাবাজি পাঠানোর কথা জানিয়েছেন এ নির্মাতা। যদিও ছবি প্রদর্শনী নিয়েই বসে থাকছেন না এ নির্মাতা। ছবিটির সাউন্ডসহ কিছু কাজে আরো বেশি সূক্ষ্মতা আনার জন্য ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখনো কিছু কাজ বাকি আছে। আশা করি, এ মাসের শেষ নাগাদ সবকিছু শেষ করে আয়নাবাজিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারব।’ আয়নাবাজি ছবিটি একটি শহরের গল্প। যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, শিশুরা দল বেঁধে নাটক শিখতে যায়। মধ্যবিত্ত জীবনের কিছু ঘটনাপ্রবাহই এ ছবির মূল বিষয়বস্তু।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উত্সবের বাণিজ্যিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য এরই মধ্যে নাম নিবন্ধন করেছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’। ছবিটি একই দিন কান চলচ্চিত্র উত্সবের প্রধান ভবন প্যালেস দু ফেস্টিভ্যালের প্যালেস আইয়ে প্রদর্শন হবে।

No comments:
Post a Comment