‘ফ্যান্টম’, ‘ফিতুর’, থেকে ‘বার বার দেখা’,- ক্যাটরিনা কাইফের সর্বশেষ তিন ছবিই ফ্লপ। এসব
অবশ্য নতুন ছবি হাতে পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়। করণ জোহরের প্রযোজনায় ফাওয়াদ খানের অভিনয় করা আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল। এবার এতে যোগ হলেন ক্যাট। পাকিস্তানি এই অভিনেতার সঙ্গে এখন দারুন বন্ধুত্ব করণের। তাঁর প্রয়োজিত ‘কাপুর অ্যান্ড সন্স-এর পর নিজের পরিচালনায় ‘অায় দিল হ্যায় মুশকিল-এও আছেন তিনি । ফাওয়াদ-ক্যাটরিনার নতুন ছবি নাম ঠিক হয়নি। জানা গেছে, আগাগোড়া রোমান্টিক ছবিটির শুটিং হবে শীতই দিল্লিতে। এদিকে প্রয়োজনা সংস্থা কিছু জানানোর আগেই সালমান খান সঙ্গে নতুন ছবি ঘোষণা নিজেই দিয়েছেন ক্যাটরিনা। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল সালমানের সঙ্গে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’-এ জুটি বাঁধবেন ক্যাট। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ক্যাট বলেন, ‘ছাবির নামটা দারুণ হয়েছে।’ এই দুই ছবির শুটিংয়ে সামনে ব্যস্ত সময় কাটবে অভিনেত্রীর।

No comments:
Post a Comment