মারাঠি যোদ্ধা ছত্রপতি শিবাজির জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করবেন সালমান খান। এমনটি জানিয়েছেন ছবিটির প্রধান চরিত্রাভিনেতা বলিউড নায়ক রিতেশ দেশমুখ। তবে কোন অংশে সালমান অভিনয় করবেন, এখনো তা নিশ্চিত নয়।
সম্প্রতি রিতেশ একটি সাক্ষাৎকারে বলেন, ‘ছবিতে অভিনয়ের প্রস্তাব ছিল সালমানের জন্য খুবই আনন্দের। কিন্তু কোন অংশে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।’ বছরের শুরুর দিকে ‘দাবাং’ তারকা সালমান জানিয়েছিলেন, মারাঠি জীবনীভিত্তিক ছবিতে তিনি থাকবেন। ছবিতে মূল চরিত্র করছেন রিতেশ দেশমুখ। তবে সালমান জানিয়েছেন, জীবনীভিত্তিক এই ছবিতে তাঁর চরিত্র ছোট হবে না।
রিতেশ আরও বলেন, এখন ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। এখন কিছু বললে আগ বাড়িয়ে কথা বলা হয়ে যাবে। ছবিটি পরিচালনা করবেন রবি যাদব। ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:
Post a Comment