এক সাক্ষাৎকারে নাকি সালমান
বলেছিলেন, রনবীর সবকিছুই তার থেকে
ছিনিয়ে নিচ্ছে! রসিকতা করেই হোক আর
যাই হোক, আদতে কিন্তু ঘটনা সেরকমই।
সুরজ বরজাতিয়ার কালজয়ী ফ্যামিলি
ড্রামা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর
সিক্যুয়েলে সালমানের স্থলাভিষিক্ত
হতে যাচ্ছেন রনবীর কাপুর। মিস
মালিনীর খবরে আরো জানা গেল, ছবির
স্ক্রিপ্টের কাজও নাকি শুরু হয়ে গেছে
এরই মধ্যে।
‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিটি ১৯৯৪
সালের। এই ছবিতে প্রধান চরিত্রে
অভিনয় করেছিলেন সালমান খান এবং
মাধুরী দীক্ষিত। দারুণ ব্যবসাসফল এই ছবি
এখনো মানুষের কাছে জনপ্রিয়। ‘দিদি
তেরা দিভ্র দিওয়ানা’, ‘পেহলা পেহলা
পেয়ার’ গানগুলো এখনো মানুষের মুখে
মুখে চালু। এমনই এক ছবিতে সালমানের
প্রেম চরিত্রের ‘রিপ্লেসমেন্ট’ হতে
যাচ্ছেন রনবীর কাপুর। ব্যাপারটা তো
সালমানের কাছ থেকে সবকিছু ছিনিয়ে
নেওয়ার মতোই, নাকি?

No comments:
Post a Comment