সারাদিন কাজের পর নিজের বাসাই যেন পরম শান্তির একটি জায়গা। আর সেই বাসাটি যদি হয় পরিপাটি তবে তো কথাই নেই, একেবারে স্বর্গীয় সুখের ছোঁয়া পাওয়ার মতো একটি ব্যাপার। আর এদিক থেকে কিন্তু বলিউডের কিং খান সবার থেকে এগিয়ে। একটু একটু করে কষ্টে উপার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন তার আলিশান বাংলো ‘মান্নাত’। তবে বাইরে থেকে এই ‘মান্নাত’কে যতটা রাজকীয় মনে হয়, ভেতরটা আসলে তার থেকেও কয়েকগুণ বেশী আকর্ষণীয়। পছন্দের তারকার বাড়ির ভেতরটা কেমন তা নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে?
তবে চলুন,আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি বিশ্বের সেরা ধনী তারকা এবং বলিউড বাদশা শাহরুখ খানের মান্নাত থেকে। আর কেবল শাহরুখের অন্দরমহল দেখাই নয়, জানুন এই মান্নাতকে ঘিরে অজানা কিছু বিষয়।
দিল্লির সাধারণ এই ছেলেটি যে মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় এমন একটি রাজকীয় বাড়ির মালিক হতে পারবেন তা কত জনই বা অনুমান করতে পেরেছিলেন বলুন। তবে খুব অল্প সময়ের এই সুপারস্টার ইন্ডিয়ার সেরা ধণীদের সারিতে যোগ দেন। তৈরি করেন বিলাসবহুল ‘মান্নাত’।
বাড়িটিকে আপাত দৃষ্টিতে দোতলা ডুপ্লেক্স মনে হলেও বাড়িটি আসলে ছয় তলা বিশিষ্ট। আর এই বাড়িটিকে ঘিরে ভক্তদের কৌতূহল কাজ করলেও কখনোই বাড়ির অন্দরমহল কেমন তা প্রকাশ করেননি শাহরুখ খান। তবে এবার একটি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য বাড়ির দরজাকে উন্মুক্ত করেন এই অভিনেতা।

No comments:
Post a Comment